প্রিয়তমা তোমাকে বলছি
- মোঃ জিয়াউল হক

বন্ধুর বাধনে বেধে আপন করে দুহাত লয়ে অপূর্ণতাকে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছো, তোমার চেষ্টাকে জানাই স্বাগতম। তুমি চলে যাওয়ার ফলে আমার মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিলো, ভয় পেয়ো না তোমার প্রতি কোনো প্রতিশোধ নিব না, তোমার ভুলকে আমি ফুল হিসেবে নিয়েছি যদি কোনো দিন তোমাকে আঘাত করি তাহলে ফুল দিয়ে আঘাত করবো, বন্ধুর বাধনে বেধে নেওয়াকে কোনোদিন অপমান করবো না কারন তোমাকে আমি এখনো ভালোবাসি, তোমাকে না পাওয়ার মাঝে আক্ষেপ নেই, জগতে অনেক বড় বড় প্রেম আছে তারা একজন আরেকজনকে পায় নি ঠিক যেমন লাইলী মজনুকে পায় নি, তুমি মন মন্দিরে এখনো কৃষ্ণমূর্তি রূপে আছো তোমার পূজা অর্চনায় আমি ব্রত, এখনো তোমার ভালোবাসা অনুভব করি তপস্যারত অবস্থায় থাকি কখনো বৃক্ষের সুশীতল ছায়ার নিচে কখনোবা নির্জন ঘরে, প্রিয়তমা তুমি বলেছো তুমি সুখী নও, তোমাকে সুখী করতে নিজে দুঃখ ভোগ করবো, অনেকতো আরামে কাটিয়েছি এবার না হয় বেআরামে থাকবো তারপরও তোমার চোখে অশ্রুবিন্দু জড়াতে দিবো না, বেদনাময় মেঘলা আকাশের ছাপ তোমার মুখে ফুটে উঠতে দিবো না, প্রিয়তমা আমি জানি তুমি এখনো আমায় অনেক ভালোবাসো, আমার প্রতি তোমার বিশ্বাসকে বহুগুনে বাড়িয়েছো আমি তোমার বিশ্বাসকে শ্রদ্বা করি, বিশ্বাসের মর্যাদা অক্ষুন্ন রাখতে থকবো আমি সচেষ্ট, তুমি আমাকে আগের চেয়ে বেশী শাসন করো অনেক অনেক উপদেশ দাও তোমার শাসন অবুঝ বালকের মতো শুনি তোমার উপদেশ মন্ত্রমুগ্ধের মতো শুনি, যা কখনো তুমি করোনি আগে, এইসব এখন আমার বেশ ভালো লাগে, প্রিয়তমা আমি জানি তুমি অন্য একটি জীবন পার করছো যা অনেক মনীষীর নিকট ছিলো কঠিন জীবন, এই জীবনে এসেও আমাকে বন্ধুর বাধনে বেধে নিয়েছো দোহাই দিয়েছো কোনোদিন যেন সম্পর্ক ছিন্ন না করি তোমাকে যেন কাছ থেকে বুঝি কাছের মানুষ হিসেবে যেন থাকি, কথা দিলাম, প্রিয়তমা কথা দিলাম তোমার এক মুহূর্তের নিঃশ্বাসে থাকবো তোমার ভেতরে বাহিরে বিচরন করবো, আগের ভুলের জীবনকে ফুলের জীবন গড়বো, প্রিয়তমা কথা দিলাম মাঝ রাতের কসম খেয়ে তুমি দিব্যি বসবাস করবে মোর মন মন্দিরে, কৃ্ষ্ণমূর্তি হয়ে রবে হৃদ মাঝারে ফুল দিয়ে সাজাবো তোমায় দিবস রজনীতে মনের সমস্ত শক্তি দিয়ে আহ্লাদে বলে উঠবো আমার প্রিয়তমা বিশ্বসুন্দরী রূপে সেজে এসেছে মোর আপন ভুবন রাঙ্গাতে, আমাকে খুব করে ভালোবেসে আদর সোহাগে ভরিয়ে দিতে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।